ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের সূচি প্রকাশ

ads

চার-পাঁচ দিন আগেই জানা গিয়েছিল আসন্ন এশিয়া কাপের পর আফগানিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজে খেলবে বাংলাদেশ। এবার সেই সিরিজের দিনক্ষণ চূড়ান্ত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আজ রোববার (২৪ আগস্ট) সূচি ঘোষণার পর এই সিরিজটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নাসিব খান।


এক বিবৃতিতে তিনি বলেন, আমরা এই বহুল প্রতীক্ষিত সিরিজে বাংলাদেশকে স্বাগত জানাতে পেরে গর্বিত। এই সফর আমাদের পারস্পরিক অংশীদারিত্বের শক্তি এবং নিরপেক্ষ ভেন্যুতেও বিশ্বমানের ক্রিকেট অভিজ্ঞতা উপহার দেওয়ার প্রতি আমাদের যৌথ প্রতিশ্রুতির প্রতিফলন। দর্শকরা উত্তেজনাপূর্ণ ম্যাচ ও শীর্ষ পর্যায়ের প্রতিযোগিতা উপভোগ করতে পারবেন বলে আমরা আশাবাদী।


সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলবে আফগানিস্তান। যার চূড়ান্ত সূচি আজ রোববার (২৪ আগস্ট) আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে আফগান ক্রিকেট বোর্ড। সিরিজটি ২ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে।


সিরিজটি শুরু হবে টি২০ দিয়ে। প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ২ অক্টোবর। দ্বিতীয় ও তৃতীয় টি ম্যাচ যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর। এর পর তিনটি ওয়ানডে অনুষ্ঠিত হবে। যা মাঠে গড়াবে ৮, ১১ এবং ১৪ অক্টোবর।আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাসিব খান বলেছেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত বাংলাদেশকে এই বহুল প্রতীক্ষিত সিরিজে আতিথ্য দিতে পেরে। এই সফর আমাদের পারস্পরিক অংশীদারিত্বের শক্তি এবং নিরপেক্ষ ভেন্যুতে বিশ্বমানের ক্রিকেট আয়োজনের প্রতিশ্রুতি তুলে ধরে। সমর্থকরা দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এবং উচ্চমানের ক্রিকেট উপভোগ করবেন।’


এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী (সিইও) নিজামউদ্দিন চৌধুরী বলেনে, ‘আমরা আগ্রহের সঙ্গে আফগানিস্তানের বিপক্ষে খেলার জন্য অপেক্ষা করছি, যা একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও রোমাঞ্চকর হোয়াইট-বল সিরিজ হবে।


আর এই সফরটি কেবল এশিয়া কাপের পর মূল্যবান প্রতিযোগিতার সুযোগই এনে দেবে না, বরং আমাদের দুই বোর্ডের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও শক্তিশালী সম্পর্কের প্রতিফলন ঘটাবে। সিরিজ আয়োজনের জন্য এবং তাদের অব্যাহত সহযোগিতার জন্য আমরা আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে আন্তরিক ধন্যবাদ জানাই।’


উভয় দলই এই সিরিজ শুরু করবে এশিয়া কাপ শেষ হওয়ার পরপর। এশিয়া কাপে তারা গ্রুপ ‘বি’-তে প্রতিদ্বন্দ্বিতা করবে।

ads
ads
ads

Our Facebook Page